৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বিচার – শোভা রাণী বিশ্বাস

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২০
বিচার – শোভা রাণী বিশ্বাস

Manual1 Ad Code

———- বিচার ———–
——– শোভা রাণী বিশ্বাস ——–

Manual3 Ad Code

 

পিছন থেকে টিকটিকিটা যেই মেরেছে ল্যাং,
হুড়মুড়িয়ে পড়লো হাতি টানতে থাকে ঠ্যাং।
দৌড়ে এলো ইঁদুর-বাঁদর,আরো এলো সাপ,
ভয়ে ভয়ে টিকটিকিটা চাইতে থাকে মাফ।

 

তবু তারা বিচার চেয়ে গেল রাজার কাছে,
বনের রাজা সিংহ শোনে বিষয় কী কী আছে?
সমস্যাটা খুবই জটিল,বছর খানেক আগে,
হাতি মশাই দিয়েছিল হুংকার খুব রাগে।

Manual3 Ad Code

 

হুংকারেতে কেঁপে ওঠে টিকটিকিটার নাতি,
তাইতো নাকি ল্যাং খেয়েছে বিশাল দেহের হাতি।
বিচার করে রায় দিয়ে দেয় খাটিয়ে মাথা রাজা,
‘সবাই মিলে কান টানো ওর, এটাই আসল সাজা। ‘

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

হাতি মশাই নাচতে থাকে রায় ঘোষনার পর,
টিকটিকিটার দেখতে সাজা সইছে না যে তর।
মোটা দু’পা বাড়িয়ে হাতি যেই দিয়েছে লাফ,
টিকটিকিটা কেঁদেকেটে খুঁজতে থাকে বাপ।

 

*************************************