১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে ভূমিমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
আনোয়ারায় পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে ভূমিমন্ত্রী

Manual2 Ad Code

খালেদ মাহামুদ হাসান,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

Manual3 Ad Code

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৫০ জন করে সর্বমোট পাঁচ হাজার আর্থিক অসচ্ছল, গরিব ও দু:স্থ পরিবারকে আনোয়ারা-কর্ণফুলির সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এ উপলক্ষে শনিবার দুপুরে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান, পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বারশত ইউনিয়নের চেয়ারম্যা কাইয়ুম শাহ্, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন, বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী সাকিল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম প্রমুখ।

 

Manual4 Ad Code

 

উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান, করোনা ভাইরাসের প্রভাবে আনোয়ারা উপজেলার একজন মানুষও যাতে অনাহারে কষ্ট না পায় সেজন্য আনোয়ারার অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। ভূমিমন্ত্রীর স্পষ্ট বক্তব্য আমার নির্বাচনী এলাকা আনোয়ারা-কর্ণফুলির কোন জনগন অভূক্ত থাকবে না।

 

Manual1 Ad Code

এজন্য ইউপি চেয়ারম্যানদেরকে নির্দেশনা দেয়া হয়েছে প্রতিটি ওয়ার্ড থেকে ৫০ জন করে গরীব দুস্থ পরিবারের তালিকা তৈরী করে জমা দেয়ার জন্য। আগামী ১ এপ্রিল থেকে এ সহায়তা দেয়া হবে। পাঁচ হাজার পরিবারে না হলে বাকীদেরও সহায়তা দেয়া হবে।

Manual8 Ad Code

 

বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান জানান, যারা ইউনিয়ন পরিষদের ভিজিপি চাল,বয়স্ক ভাতা,পঙ্গু ভাতা ও অন্যান্য সুবিধা পায় তাদের নাম ব্যতীত খোঁজে খোঁজে গরীব অসহায় লোকদের নাম অন্তভুর্ক্ত করা হবে। এ তালিকায় কেউ যেন দলীয় লোকজন,আত্বীয়স্বজন এসব না খোঁজে এবং গরিব-অসহায় যে দলের লোক হোক না তাদের নাম অন্তভুর্ক্ত করা জন্য ইউপি সদস্যদেরকে নির্দেশ দেয়া হয়েছে।