শাকিল আহম্মেদ,নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২১ তারিখ রোজ শনিবার সকাল ১১ টার সময় উপজেলার কাঞ্চন পৌরসভার ভোলাব তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম । উক্ত আলোচনা সভায় করোনা প্রতিরোধে জরুরী উপদেশসহ প্রয়োজনী বার্তা পৌঁছিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে। এই সময় ভোলাব তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন সকল জনসাধারণকে অনুরুধ করে বলছি বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে বেড় হবেন না এবং অপ্রয়োজনে কাউকে বাসায় ঢুকতে দিবেন না। প্রতিটি কাজের পুর্বে এবং পরে ভালো করে হাত ধুয়ে নিবেন। সব সময় মাস্ক ব্যবহার করুন। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন সবার কাছে বিশেষ অনুরােধ জ্বর, ঠান্ডা,কাশির রােগীরা বাসায় বসে চিকিৎসা নিন৷ নিজ দায়িত্বে, হােম কোয়ারেন্টাইনে থাকুন। উপজেলা হাসপাতালে বা চেম্বারে ভীড় করে অন্যদেরকে ঝুঁকির মুখে ফেলবেন না।