১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

ভোলায় করোনার প্রভাবে নিত্য প্রয়োজনীয় বাজার অস্থিতিশীল হয়ে পড়েছ

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২০
ভোলায় করোনার প্রভাবে নিত্য প্রয়োজনীয় বাজার অস্থিতিশীল হয়ে পড়েছ

Manual8 Ad Code

টিপু সুলতান,ভোলা জেলা প্রতিনিধি :

ভোলায় করোনার প্রভাবে নিত্য প্রয়োজনীয় বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে, ভোলার চালের বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম অনেকটা বেড়ে গেছে। গত সপ্তাহে পাইকারী বাজারে স্বর্ণা চাল ছিলো প্রতি কেজি ৩৪টাকা, আজ সেই চালের দাম বেড়ে হয়েছে ৪৪ টাকা, আটাশ ছিলো কেজি প্রতি ৪০ টাকা, এখন ৪৮টাকা, মিনিকেট ৪৮টাকা, এখন ৫৫ টাকা, স্বর্ণা মজুমদার বস্তা প্রতি গত সপ্তাহে ছিলো ১৩৫০ টাকা, এখন ২২০০টাকা বেড়েছে। এছাড়াও অন্যান্য আফজাল, মিনিকেট, কবুতর, মই, নুরজাহান, বগ, রশি স্বর্ণা চালের দাম বেড়েছে।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

গত সপ্তাহে প্রতি কেজি পিয়াজের দাম ছিল ৫০টাকা আজ সেই পিয়াজের দাম ৬৫টাকা, গত সপ্তাহ রশুনের দাম ছিলো ২০০টাক আজ সেই রশুনের দাম ২৫০টাকা,গত সপ্তাহ তৈলের দাম ছিল ১০০টাকা আজ তৈলের দাম ১০৫ টাকা,ডাল গত সপ্তাহ ছিল ১১৫টাকা আজ ডাল ১২৫ টাকা।

Manual7 Ad Code

 

ব্যবসায়ীরা জানিয়েছে, হঠাৎ করে লবণের মতো মানুষ চাল, ডাল, পিয়াজ,রশুন কেনার হিড়িকে পড়েছে। সবাই ৪/৫ মন করে চাল,৭/৮ কেজি পিয়াজ, ৪/৫কেজি রশুন, ৪/৫ কেজি ডাল কিনতে বাজারে এসে পড়েছে। এতে আড়ৎদার ও পাইকারি দোকানদারা হিমসিম খাচ্ছে। তবে বাজারে পর্যাপ্ত চাল,ডাল,পিয়াজ, রশুন রয়েছে বলে তারা জানিয়েছে। এদিকে, খাদ্যমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশে বর্তমানে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্যের যথেষ্ট মজুদ রয়েছে

Manual3 Ad Code