১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে আনোয়ারা উপজেলা আ.লীগের শ্রদ্ধা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে আনোয়ারা উপজেলা আ.লীগের শ্রদ্ধা
Manual8 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে চট্রগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে তারা জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু ও ৭৫ সালে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

Manual8 Ad Code

এসময় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আলহাজ্ব এম.এ মান্নান, সহ-সভাপতি আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, যুগ্ম- সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মো.মাইনুদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক জানেআলম চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code