১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে কসাসের বসন্ত ও পিঠা উৎসব

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০
ঝিনাইদহে কসাসের বসন্ত ও পিঠা উৎসব

Manual4 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ 

‘নবপুষ্পের কলরবে জাগিবো মোরা, বসন্তের কলতানে মাতিবে ধরা’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বসন্ত ও পিঠা উৎসব করেছে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)।

 

মঙ্গলবার দিনব্যাপি সরকারি কে সি কলেজ চত্বরে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পরিচ্ছন্ন কর্মীদের ৩০ জন সন্তানকে ফুল উপহার দেন অতিথিবৃন্দ।

 

এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় কসাসের সভাপতি হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম।

 

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অশোক কুমার মৌলিক, কেসি কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধাণ সম্পাদক আব্দুর রশিদ, কসাস সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, কসাসের সাবেক সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

এছাড়াও আয়োজন করা হয় পিঠা উৎসবের।

এতে নানা প্রকার পিঠার পসরা সাজিয়ে স্টল প্রদর্শণ করেন শিক্ষার্থীরা।

পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুপুরে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে মধ্যহ্নভোজনে অংশ নেন অতিথি ও কসাসের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

 

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টি পরিচ্ছন্ন কর্মীদের সন্তানদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।

Manual8 Ad Code