৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রবাসীর স্ত্রীর কান দুই কেটে নিল প্রতিবেশী সন্ত্রাসী

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২০
প্রবাসীর স্ত্রীর কান দুই কেটে নিল প্রতিবেশী সন্ত্রাসী

Manual6 Ad Code

সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খাদিজা খাতুন (২৭) নামে এক গৃহবধূর ওপর হামলা চালিয়ে দুই কান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) তিনজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূর ভাই।আহত গৃহবধূ খাদিজা খাতুন রঘুনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা খাতুন বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আমার মেয়ে মিম (৫) ও প্রতিবেশী মলি খাতুনের মেয়ে জিম (৫) একসঙ্গে খেলা করছিল। এ সময় তাদের মধ্যে ঝগড়া হয় ।পরে এ ঘটনা নিয়ে তর্কের একপর্যায়ে আব্দুল মোমিন, মলি খাতুন, কুলছুম বিবি দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে বাড়িতে হামলা চালায়। এদিকে এ ঘটনায় গৃহবধূ খাদিজা খাতুনের ভাই আব্দুল জলিল বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, এখনো মামলা রেকর্ড হয়নি। ঘটনাটি আমরা অনুসন্ধান করছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।