১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

যশোরের নতুন হাটে ৯৪ টি স্বর্ণেরবার সহ আটক- ৩

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
যশোরের নতুন হাটে ৯৪ টি স্বর্ণেরবার সহ আটক- ৩

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি থেকেঃ যশোরের নতুন হাট এলাকা হতে ১০.৯৩৫ কেজি ওজনের ৯৪ টি স্বর্ণের বার উদ্ধারসহ তিন চোরাচালানীকে আটক করেছেন ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

Manual6 Ad Code

আটককৃত স্বর্ণ চোরাচালানী- জাহিদুল ইসলাম (৩৮) সে শার্শা থানাধীন দূর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে, ইয়াকুব আলী (২৮) আমলায় গ্রামের আনারুল ইসলামের ছেলে ও দেলোয়ার হোসেন (২৩) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে।

সোমবার ভোরে (২০ জানুয়ারি) যশোরের নতুন হাট ইট ভাটা সংলগ্ন পাকা রাস্তার উপর হতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-৪৩-৪২২৯) তল্লাশী করে এ স্বর্ণের চালানসহ তাদেরকে আটক করা হয়।

Manual3 Ad Code

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসি) জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে ২০ জানুয়ারি সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোরের নতুন হাট ইটভাটা সংলগ্ন পাকা রাস্তার উপর হতে রাতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-৪৩-৪২২৯) তল্লাশী করে ১০.৯৩৫ কেজি স্বর্ণ (৯৪ টি বার) ০৩ জন আসামী আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৬,৬০,০০,০০০/- (ছয় কোটি ষাট লক্ষ) টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত স্বর্ণেরবার গুলি রাজধানী ঢাকার শ্যামলী হতে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাচ্ছিল।

Manual6 Ad Code

প্রেরক
মোঃ কামাল হোসেন
বেনাপোল যশোর