২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

যশোরের বাঁকড়া বাজারে আইন-শৃংখলা মিটিংয়ের নামে চাঁদাবাজির অভিযোগ

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২০
যশোরের বাঁকড়া বাজারে আইন-শৃংখলা মিটিংয়ের নামে চাঁদাবাজির অভিযোগ

Manual5 Ad Code

এস এম শহিদুল ইসলাম(বাবলু),স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নাম্বার বাঁকড়া ইউনিয়নের বাঁকড়া বাজারে আইন শৃঙ্খলা মিটিং এর নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। 

Manual8 Ad Code

 

বাঁকড়া বাজারের বাজার কমিটির সভাপতি আব্দুস সামাদ দপ্তরী ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বাঁকড়া বাজারে ৮০০ – ৯০০ ছোট বড় দোকান রয়েছে, দোকানদারদের কাছ থেকে জানা যায় প্রত্যেক দোকান থেকে ১০০-২০০এবং ৫০০ টাকা করে আইন শৃঙ্খলার মিটিং নামে চাঁদা নিয়েছেন এই আইন-শৃংখলার মিটিং নামে বাজারের এক দোকানদার (নাম প্রকাশে অনিচ্ছুক ) বলেন প্রত্যেক দোকান থেকে ১০০ – ২০০ বা তারও বেশি ৫০০ টাকা পর্যন্ত চাদা নেওয়ার কথা জানিয়েছেন।

Manual3 Ad Code

 

আর যারা বাঁকড়া বাজারের বড় ব্যবসায়ী তাদের কাছ থেকে ১৫০০ টাকা নিয়েছে বলে ও অভিযোগ উঠেছে।

Manual1 Ad Code

 

অনেক চায়ের দোকানে সাধারণ মানুষের মুখ থেকে শোনা যায় আইন শৃঙ্খলার মিটিং পুলিশ প্রশাসনদের মিটিং তারাই করবে, কিন্তু বাঁকড়া বাজার কমিটি আইন-শৃংখলার মিটিং করবেন কেন? বলে বাজার থেকে লাখ লাখ টাকা চাঁদা উঠাচ্ছেও বা কেন? সাধারন ব্যবসায়ীসহ উর্ধ্বতন কতৃপক্ষের নিকট প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনগন।

 

একজন বাঁকড়া বাজারের সাধারণ মানুষ ( নাম প্রকাশে অনিচ্ছুক) বললেন বাঁকড়া বাজারের ৮০০-৯০০ বা ছোট বড় মিলে তার ও বেশী দোকান রয়েছে, প্রত্যেক দোকান থেকে গড় ২০০( দুই শত ) টাকা করে উঠালে (২০০ × ৯০০= ১,৮০,০০০ ৳) (একলক্ষ আশি হাজার ) টাকা হয়।

 

এত টাকা একটা আইনশঙ্খলা মিটিং করতে লাগে আমরা জানতাম না এটা আইন শৃঙ্খলা মিটিং এর নামে চাঁদাবাজি করা হচ্ছে।এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করা হচ্ছে,এই আইন শৃঙ্খলা মিটিং ৬ ই জানুয়ারীতে হওয়ার কথা ছিল,হয় নাই পরবর্তী তে ১২ ই জানুয়ারিতে হওয়ার কথা বললেও হয়নি,কিন্তু অনুষ্ঠানই হয় নাই,এখন শোনা যাচ্ছে ১৯ শে জানুয়ারীতেই এমপি সাহেব নিজেই তারিখ টা নির্ধারণ করে দিয়েছেন বলে জানা যায় ।

 

জনগন উর্ধ্বতন কতৃপক্ষের নিকট ফেসবুকে আবেদন ও করেছেন যাহা সরাসরি তুলে ধরা হল।