৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কুয়েতে মাত্র দুই দিনের ব্যবধানে তিন প্রবাসীর মৃত্যু

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২০
কুয়েতে মাত্র দুই দিনের ব্যবধানে তিন প্রবাসীর মৃত্যু

Manual1 Ad Code

মোঃ বিলাল উদ্দিন,কুয়েত থেকে :

Manual2 Ad Code

কুয়েতে মাত্র দুই দিনের ব্যবধানে তিন প্রবাসীর মৃত্যু। আব্দুল হক, আইয়ুব মিয়া ও আব্দুল মালেক নামে এ তিন কুয়েত প্রবাসী মাত্র দুই দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেছেন।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

আইয়ুব মিয়া ও আব্দুল মালেক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান এবং আব্দুল হক চিকিৎসাধীন অবস্থায় কুয়েতের আমিরি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, কোন্ডা ইউনিয়নের আলুকান্দা গ্রামের কুয়েত প্রাবসী আইয়ুব মিয়া রোববার কুয়েতের আব্দুল্লাহ আল-মোবারক এলাকায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানোর আধা ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এ প্রবাসী।

Manual6 Ad Code

 

বিবাড়িয়া জেলা,বিজয় নগর উপজেলা, বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল মালেক ২১শে জানুয়ারি বাংলাদেশে ছুটিতে যাওয়ার কথা ছিল, এর আগে ১১ই জানুয়ারি শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে এ প্রবাসী মৃত্যুবরণ করেন।

 

একই দিনে স্থানীয় আমিরি হাসপাতালে আব্দুল হক নামে আরেক প্রবাসী মৃত্যুবরণ করেছেন।