মোঃ বিলাল উদ্দিন,কুয়েত থেকে :
কুয়েতে মাত্র দুই দিনের ব্যবধানে তিন প্রবাসীর মৃত্যু। আব্দুল হক, আইয়ুব মিয়া ও আব্দুল মালেক নামে এ তিন কুয়েত প্রবাসী মাত্র দুই দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেছেন।
আইয়ুব মিয়া ও আব্দুল মালেক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান এবং আব্দুল হক চিকিৎসাধীন অবস্থায় কুয়েতের আমিরি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, কোন্ডা ইউনিয়নের আলুকান্দা গ্রামের কুয়েত প্রাবসী আইয়ুব মিয়া রোববার কুয়েতের আব্দুল্লাহ আল-মোবারক এলাকায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানোর আধা ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এ প্রবাসী।
বিবাড়িয়া জেলা,বিজয় নগর উপজেলা, বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল মালেক ২১শে জানুয়ারি বাংলাদেশে ছুটিতে যাওয়ার কথা ছিল, এর আগে ১১ই জানুয়ারি শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে এ প্রবাসী মৃত্যুবরণ করেন।
একই দিনে স্থানীয় আমিরি হাসপাতালে আব্দুল হক নামে আরেক প্রবাসী মৃত্যুবরণ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।