১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৯
পঞ্চগড়ে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার

Manual2 Ad Code

মোঃ জাকির হোসেন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

Manual3 Ad Code

পঞ্চগড় সদর উপজেলায় ছয়শ বছরের এক
শিশু ধর্ষণের শিকার হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা বলেন, বিকালের দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় নিজের চাচাত ভাই আশরাফুল ইসলাম (২৩) খাবারের লোভ দেখিয়ে বাঁশ ঝাড়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। আমি ধর্ষক আশরাফুল এর বিচার চাই।আর যেন কারো সাথে এমন কাজ করতে না পারে। অভিযুক্ত ধর্ষক সদর উপজেলার অমর খানা ইউনিয়নের হটরা পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকেই আশরাফুল ইসলাম পলাতক রয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.উম্মে হোমায়রা বলেন, ছয় বছরের শিশু ধর্ষনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আককাছ আহাম্মদ আনুষ্ঠানিক কোন বক্তব্য না দিয়ে বলেন ধর্ষক ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ধর্ষককে আটকের অভিযান অব্যাহত আছে।

Manual7 Ad Code