১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সাদুল্লাপুরে হত্যা মামলার আসামিরা বাদিকে ফাঁসাতে অপপ্রচার

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৯
সাদুল্লাপুরে হত্যা মামলার আসামিরা বাদিকে ফাঁসাতে অপপ্রচার

Manual8 Ad Code

জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আলোচিত মমিনা বেগম হত্যা মামলার আসামিরা নিজেদের আঁড়াল করতে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এমন অভিযোগ এনে বাদি এমদাদুল হক আকন্দ একটি সংবাদ সম্মেলন করে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে এমদাদুল হকের বাড়িতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে নিহত মমিনার ছেলে অমর আলী, এমরান আলী, ননদ হামিদা বেগমসহ স্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

 

এ সম্মেলনে লিখিত বক্তব্যে এমদাদুল হক আকন্দ বলেন, উপজেলার চিকনী মৌজাস্থ সোয়া ৮ শতক জমি পৈত্রিক সুত্রে প্রাপ্ত। এই জমিটি চাঁদ করিম গ্রামের আব্দুল বারি আকন্দ সাদা, আব্দুল হাই আকন্দ ও চিকনী গ্রামের মুছা আকন্দ জোরপুর্বক দখলে নেয়ার চেষ্টা করে আসছিলেন। এমতাবস্থা আমি (এমদাদুল) ওই জমিতে বসতবাড়ি স্থাপন করি।

 

 

এদিকে গত ১২ ডিসেম্বর দিনগত গভীর রাতে সাদা ও মুছা আকন্দ তাদের লোকজন নিয়ে বসতবাড়িতে আকস্মিকভাবে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করাসহ স্ত্রী মমিনা বেগকে ছুড়িকাঘাতে হত্যা করে তারা।

 

 

ঘটনার পরদিন সাদুল্লাপুর থানায় ২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরপর লুটপাট হওয়া কিছু মালামাল আসামিদের বাড়ি থেকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

 

 

অপরদিকে আব্দুল বারি আকন্দ সাদাগংরা নিজেদের বাঁচার তাগিদে মিথ্যা অপপ্রচার চালিয়ে ১৯ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলন করেছে। উক্ত সম্মেলনে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে এমদাদুল হক আকন্দ তার স্ত্রী হত্যার আসামিদের গ্রেফতারসহ সুষ্ঠু বিচারের দাবি জানান।