১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

ইসলামী ব্যাংক বেনাপোল শাখার যথাযোগ্য মর্যাদায় ৪৮-তম বিজয় দিবস উদযাপন হয়েছে

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৯
ইসলামী ব্যাংক বেনাপোল শাখার যথাযোগ্য মর্যাদায় ৪৮-তম বিজয় দিবস উদযাপন হয়েছে

Manual6 Ad Code

কামাল হোসেন :- ইসলামী ব্যাংক বেনাপোল শাখার ও বেনাপোল ব্যাংকার্স ফোরামের সংগঠনের বাংলাদেশ স্বাধীনতার ৪৮-তম বিজয়ী দিবস উপলক্ষে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, দোয়ার অনুষ্ঠান ও একটি র‌্যালি শার্শা বাজার প্রদক্ষিন করে শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে সমাপ্তি করেন।

 

সোমবার সকাল সাড়ে ১০ টায় বেনাপোল ইসলামী ব্যাংক বেনাপোল শাখার উদ্যোগে এই বিজয় দিবস উদযাপন হয়েছে।

Manual1 Ad Code

 

এ সময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বেনাপোল শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

Manual3 Ad Code

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়ার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক তার বক্তব্য বলেন , ইসলামী ব্যাংক কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর ব্যাংক নয়। এ ব্যাংক দল- মত, ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মানুষের ব্যাংক।

Manual7 Ad Code

 

ত্রিশ লক্ষ শহীদের আত্নত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ এদেশের সাধারণ মানুষের অর্থৈনিতক মুক্তির লক্ষ্যে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে, সেবার মান বৃদ্ধির পাশাপাশি ফিন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে সকল মানুষের দোর-গড়াই – ব্যাংকের সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

Manual6 Ad Code

আরো বক্তব্য রাখেন , মোঃ আজিজুর রহমান (এস.পি.ও ), মোঃ সফিকুল ইসলাম (এস.পি.ও ) ও মোঃ আব্দুর রহিম সিনিয়র অফিসার প্রমুখ।