১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আলফাডাঙ্গা উপজেলায় গাছ ও মোটা ডাল কাটাতে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করলেন : ইউএনও

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৯
আলফাডাঙ্গা উপজেলায় গাছ ও মোটা ডাল কাটাতে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করলেন : ইউএনও

Manual2 Ad Code

সিকদার লিটন, জেলা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা সৌন্দর্য বাড়ানো,ফুল গাছ লাগানো, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু গাছের ছোট ছোট ডাল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গত মাসিক মিটিং এ সিদ্ধান্ত হয়।

 

কিন্তু একটি কুচক্রী মহল প্রশাসনের চোখ ফাকি দিয়ে অফিস বন্ধের দিন গাছ ও মোটা মোটা ডাল কেটে ফেলে।

 

এ বিষয়ে পরিবেশবাদীরা বলেন গাছ ফুল দেয় ফল দেয় মরলে হয় জ্বালানী কিন্তু গাছ কাটা পরিবেশের জন্য খুবিই ঝুকি।

 

Manual6 Ad Code

যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের জন্য গাছ লাগানোর সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেখানে আলফাডাঙ্গাতে মোহাম্মাদ রাজু আহম্মেদ উপজেলা পরিষদের হিসাব রক্ষক মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য অসৎ পন্থা অবলম্বন করে মোটা মোটা ডাল ও কিছু মূল গাছ কেটে ফেলে অভিযোগ পাওয়া যায়।

 

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন গাছের ডাল ও গাছ কাটা আমার নজরে আসলে আমি থানা পুলিশ দিয়ে গাছের লগ গুলি উদ্ধার করি এবং বিষটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি , অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করি।

 

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান বলেন, গাছের লগ ডাল ও গাছ কাটার অপরাধে রাজুকে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমান করেছি।

Manual8 Ad Code

 

এই ব্যাপারে হিসাব রক্ষক রাজুর সাথে যোগাযোগ করা হলো সাংবাদিকদের তিনি বলেন আমাকে ক্ষমা করে দেন এই বিষয় নিলে লেখা লেখি কইরেন না।আমার মাথা ঠিক নাই।