শাওন আহম্মেদ (রিদয়),কালীগঞ্জ প্রতিনিধি:-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪১ তম জাতীয় বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভা সুযোগ্য মেয়র আশরাফুল আলম আশরাফ। উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন। আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান। মেলায় মোট ৪৮ টি স্টল রয়েছে। এতে অংশগ্রহণ করেছেন কালীগঞ্জ থানার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সুবর্ণা রানী সাহা। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সকল স্তরের মানুষ।