১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

মায়ের কাছে সন্তানের প্রশ্ন, মা মাননীয় প্রধানমন্ত্রীর

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৯
মায়ের কাছে সন্তানের প্রশ্ন, মা মাননীয় প্রধানমন্ত্রীর

Manual8 Ad Code

প্রশ্নের উত্তরে সিকদার লিটনের প্রশ্ন,

প্রধানমন্ত্রী খুব আক্ষেপ করে জানতে চেয়েছেন, “বঙ্গবন্ধুর লাশ পড়ে থাকল ৩২ নম্বরে! কেন? সেই উত্তর আমি এখনও পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে-মধ্যে আমার এটা জানতে ইচ্ছে করে।”

 

প্রধানমন্ত্রী, আপনার দলের কারো এই প্রশ্নের জবাব দেবার সাহস নাই। কারন-—

 

•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, আপনার দলের তৎকালীন মন্ত্রী খন্দকার মোশতাকসহ বাকশালের ১৯জন মন্ত্রী তখন বঙ্গবন্ধুর লাশের উপর দিয়েই আনন্দচিত্তে মন্ত্রীত্বের শপথ গ্রহন করেছিল।

 

•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, খন্দকার মোশতাকের শপথ পরিচালনা করাচ্ছিলেন আপনার নিজেরই উপদেষ্টা এইচ টি ইমাম।

 

•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, সেনাবাহিনী প্রধান ছিলেন আপনার নিজেরই এমপি জেনারেল শফিউল্লাহ।

 

Manual1 Ad Code

•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, বিমানবাহিনী প্রধান ছিলেন আপনার নিজেরই মন্ত্রী এ কে খন্দকার।

 

•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, রক্ষীবাহিনী প্রধান ছিলেন আপনার নিজেরই মন্ত্রী তোফায়েল আহমেদ।

Manual5 Ad Code

 

•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, বঙ্গবন্ধুকে প্রকাশ্য হত্যার হুমকি দাতা আর তার পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাঁজানোর ঘোষনাদাতা আপনার নিজেরই মন্ত্রী মতিয়া চৌধুরী।

 

•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, আপনার নিজের দলের ‘আদর্শ’ কর্নেল তাহের বলেছিলেন ’উচিৎ ছিল বঙ্গবন্ধুর লাশ বঙ্গোপসাগরে ফেলে দেয়া’।

Manual5 Ad Code

 

•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, ট্যাংকের উপর জুতা হাতে নিয়ে প্রকাশ্য উল্লাসকারী ব্যক্তিটি ছিলেন আপনার নিজেরই দয়ায় বানানো মন্ত্রী হাসানুল হক ইনু।

 

আপনি সব জেনেও কেন এগুলোর জবাব চাইছেন?
আপনি সবকিছু জেনেও আজ কেন এত প্রশ্ন করেন আপনার একজন কর্মী হিসেবে জানতে খুব ইচ্ছা করে মা,আপনি সবকিছু জেনেও কেন ওই সকল নেতাদের দলে রেখেছেন খুব জানতে ইচ্ছা করে মা,আপনি সবকিছু জেনেও কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না খুব জানতে ইচ্ছা করে মা,আমি আপনার একজন কর্মী হিসেবে আপনার কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরে যারা উল্লাস করেছিল যাদের উপর অর্পিত দায়িত্ব ছিল কিছু করার যারা করে নাই আপনার ক্ষেত্রেও তারা কিছু করবে বলে আপনি মনে করেন মা ?

Manual1 Ad Code