১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম বাশখালীতে বিদ্যুতের শট সার্কিটের আগুনে পুড়ল ৫ বসতঘর, আহত ৫

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৯
চট্রগ্রাম বাশখালীতে বিদ্যুতের শট সার্কিটের আগুনে পুড়ল ৫ বসতঘর, আহত ৫

Manual8 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :

Manual5 Ad Code

চট্রগ্রাম বাঁশখালীর সরল ইউনিয়নের জোবেদার বাপের বাড়িতে এক অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়।শনিবার(৭ ডিসেম্বর)গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের জোবেদার বাপের বাড়িতে শনিবার রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে খলিলুর রহমান, ডা. আবদুল মান্নান, নাছিমা আক্তার, শফিকুর রহমান ও গিয়াস উদ্দিনের বাড়িতে আগুন লেগে সব পুড়ে যায়। ওই সময় আগুন নেভাতে গিয়ে ডা. আবদুল মান্নান, নাছিমা আক্তার, ফাতেমা বেগম, জানে আলম ও শফিকুর রহমান আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থানীয় চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী আর্থিক সহায়তা দিয়েছেন। এছাড়াও সরকারিভাবে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।

Manual5 Ad Code