আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :
চট্রগ্রাম বাঁশখালীর সরল ইউনিয়নের জোবেদার বাপের বাড়িতে এক অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়।শনিবার(৭ ডিসেম্বর)গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের জোবেদার বাপের বাড়িতে শনিবার রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে খলিলুর রহমান, ডা. আবদুল মান্নান, নাছিমা আক্তার, শফিকুর রহমান ও গিয়াস উদ্দিনের বাড়িতে আগুন লেগে সব পুড়ে যায়। ওই সময় আগুন নেভাতে গিয়ে ডা. আবদুল মান্নান, নাছিমা আক্তার, ফাতেমা বেগম, জানে আলম ও শফিকুর রহমান আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থানীয় চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী আর্থিক সহায়তা দিয়েছেন। এছাড়াও সরকারিভাবে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।