৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৯
কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

Manual3 Ad Code

পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় কালিয়াকৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর এক ছাত্র মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়। বৃহস্পতিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পল্লিবিদুৎ এলাকায় কাভার্ড ভ্যান চাপায় মো. মানিক মিয়া (২১) নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে।

 

 

Manual4 Ad Code

নিহত মানিক কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ গ্রামের মো. আল-আমিনের ছেলে। সে কালিয়াকৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

Manual4 Ad Code

 

 

Manual8 Ad Code

পরিবার ও ঘটনাস্থল সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্র মানিক একটি মোটর সাইকেল চালিয়ে সফিপুর বাজারে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে এ সময় বিপরিত দিক থেকে আগত অপর একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

 

 

Manual1 Ad Code

খবর পেয়ে নিহতের আত্মীয়স্বজনরা ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

 

 

কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।