পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় কালিয়াকৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর এক ছাত্র মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়। বৃহস্পতিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পল্লিবিদুৎ এলাকায় কাভার্ড ভ্যান চাপায় মো. মানিক মিয়া (২১) নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত মানিক কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ গ্রামের মো. আল-আমিনের ছেলে। সে কালিয়াকৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পরিবার ও ঘটনাস্থল সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্র মানিক একটি মোটর সাইকেল চালিয়ে সফিপুর বাজারে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে এ সময় বিপরিত দিক থেকে আগত অপর একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে নিহতের আত্মীয়স্বজনরা ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।