১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার দেবহাটায় ট্রলি চাপায় বৃদ্ধ পথচারী নিহত!

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯
সাতক্ষীরার দেবহাটায় ট্রলি চাপায় বৃদ্ধ পথচারী নিহত!

Manual4 Ad Code

মোঃ আদম আলী,বিশেষ প্রতিনিধি :

Manual6 Ad Code

সাতক্ষীরার দেবহাটার সখিপুর বাজার মোড়ে ট্রলির চাপায় বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে শফিকুল ইসলাম (৬০) সখিপুর থেকে বাজার থেকে বাজার করে ফেরার পথে ট্রলির চাপায় নিহত হয়। পরিবারের বরাত দিয়ে তিনি (ওসি) বলেন, নিহত বৃদ্ধ শফিকুল স্মৃতিভ্রষ্ট টাইপের মানুষ ছিলেন। দূর্ঘটনা ঘটিয়ে ট্রলিচালক পালিয়ে গেছে। পুলিশ ট্রলিটি আটক করেছে।

Manual1 Ad Code