মোঃ আদম আলী,বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটার সখিপুর বাজার মোড়ে ট্রলির চাপায় বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে শফিকুল ইসলাম (৬০) সখিপুর থেকে বাজার থেকে বাজার করে ফেরার পথে ট্রলির চাপায় নিহত হয়। পরিবারের বরাত দিয়ে তিনি (ওসি) বলেন, নিহত বৃদ্ধ শফিকুল স্মৃতিভ্রষ্ট টাইপের মানুষ ছিলেন। দূর্ঘটনা ঘটিয়ে ট্রলিচালক পালিয়ে গেছে। পুলিশ ট্রলিটি আটক করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।