মোঃ সিরাতুল্লাহ,চাঁপাইনবাবগঞ্জ থেকে :-
চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ৯’শ ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীত ও গ্রীস্মকালীন বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) ড. মোঃ ইয়াছিন আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা।
পরে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ সদরের আয়োজনে ১ হাজার ৭’শ জন কৃষকের মাঝে ২ কেজি করে ভূট্টা বীজ, ১ হাজার ১’শ কৃষকের ১ কেজি সরিষা বীজ, ৫০ জন কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজের বীজ ও প্রত্যেককে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৮০ জনকে ৫ কেজি করে শীতকালিন মুগ ডালের বীজ, ৪০ জনকে ৫ কেজি করে গ্রীস্মকালিন মুগ ডাল ও প্রত্যেককে ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।