১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

সুজানগরের দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৯
সুজানগরের দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Manual1 Ad Code

শিহাব আহম্মে প্রাংঃ : সুজানগর উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।

Manual4 Ad Code

 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানাযায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এ সকল ত্রাণ সামগ্রী দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

আর বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, চিনি সহ অন্যান্য শুকনো খাবার সামগ্রী।

 

উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন মানব সেবায় কোন ধর্ম বর্ণ বিবেচনা না করে দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার।

Manual7 Ad Code