১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

সচেতনতা মূলক হাত ধোয়া কর্মসূচি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৯
সচেতনতা মূলক হাত ধোয়া কর্মসূচি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে

Manual3 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর সরকারি বিদ্যালয়ে গত ২০ নভেম্বর বুধবার “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা মূলক হাত ধোয়া কর্মসূচি ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাজী এখলাছুর রহমান।

 

Manual1 Ad Code

স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের সভাপতি সায়মন ওবায়েদ শাকিল এর সভাপতিত্বে সংগঠনের সদস্য রাকিবুল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন শরীফ হোসাইন চৌধুরী,সুহেল আহমেদ, নাইমুর রহমান, রুবেল আহমেদ, বায়োজিদ হোসেন রানা,আলমগীর হুসাইন, শামীম আহমেদ প্রমুখ।

 

Manual4 Ad Code

বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়ার সুফল কুফল ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাজী এখলাছুর রহমান।