১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

রাঙামাটিতে স্যালভেশন এর আয়োজনে অনুষ্ঠিত হল গাড়ির হেডলাইট রঙকরন ও ট্রাফিক আইন সচেতনতা বৃদ্ধি কার্যক্রম

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৯
রাঙামাটিতে স্যালভেশন এর আয়োজনে অনুষ্ঠিত হল গাড়ির হেডলাইট রঙকরন ও ট্রাফিক আইন সচেতনতা বৃদ্ধি কার্যক্রম

Manual4 Ad Code

অভিযোগ ডেস্ক : জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর না” এই স্লোগানকে সামনে রেখে স্যালভেশনের উদ্যোগে শনিবার সকাল হতে শহরের পৌরসভার সামনে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির হেডলাইট রঙকরন, ট্রাফিক আইন সচেতনতায় লিফলেট বিতরন ও স্টিকার লাগানো হয়।

 

 

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মো ইসমাইল। আরো উপস্থিত ছিলেন স্যালভেশন এর সম্মানিত উপদেষ্টা জনাব হাসমত আলী, উপদেষ্টা পারভেজুল ইসলাম সুমন, সমন্বয়ক আজিজুল ইসলাম আরজু, সিনিয়র সদস্য আশরাফুল আলম, সভাপতি মো আইয়ুব ভূঁইয়া সহ স্যালভেশন এর সদস্যবৃন্দ ও ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ।

 

উদ্বোধনী বক্তব্যে ট্রাফিক ইন্সপেক্টর জনাব ইসমাইল বলেন, ট্রাফিক আইনে উচ্চ ভিমে বা লাইটে গাড়ি চালানো নিষেধ। তারপরও কিছু চালক এই আইন অমান্য করে। ফলে গাড়ি চালানোর সময় উচ্চ ভিমে লাইট দিয়ে গাড়ি চালালে গাড়ির সেই আলো সরসরি অন্য গাড়ির চালকের চোখে পড়ে এবং তিনি এই আলোর ফলে রাস্তা স্পষ্ট দেখতে পান না।আর এভাবেই দূর্ঘটনা ঘটতে পারে।

 

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

স্যালভেশন আজকে যেই কার্যক্রম হাতে নিয়েছে তার ফলে দুর্ঘটনার সম্ভাবনা কিছু হলেও কমে আসবে কারণ হেডলাইট এর উপরের অংশ রং করার ফলে লাইটের আলো রাস্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

 

সংগঠন এর উপদেষ্টা জনাব হাসমত আলী বলেন স্যালভেশন এর এই কাজ সত্যিই প্রশংসনীয়। নতুন যে ট্রাফিক আইন প্রকাশ করা হয়েছে তা সম্পর্কে সবার কিন্তু ধারনা নেই। আজকের এই কাজের পর তারা নতুন ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হবে বলে আমি মনে করি।

পারভেজুল ইসলাম বলেন সম্প্রতি আমাদের প্রাণের শহর রাঙ্গামাটিতেও সড়ক দূর্ঘটনা বেড়ে গেছে। এর মূল কারন আমাদের ট্রাফিক আইন না মানা কিংবা সঠিক ভাবে না জানা।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

আমরা পথচারী,যাত্রী কিংবা চালক কেউ আসলে সড়ক দূর্ঘটনা চাইনা। তবু আমরা দূর্ঘটানায় পতিত হচ্ছি। কিছুদিন আগেও রাঙ্গামাটি সরকারি কলেজের একজন ছাত্রী সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

 

তাই এ শহরের সবার সচেতনতা এবং রাতে গাড়ি চালানো আরো নিরাপদ করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। এখানে আমরা সব সামাজিক কাজ গুলো করি কিন্তু এ কার্যক্রম সুদীর্ঘ একযুগের ও বেশি সময় ধরে করা হয়নি, এবার স্যালভেশন করল। অন্যান্য সংগঠন গুলো ও আশা করছি এগিয়ে আসবে।

 

সভাপতির বক্তব্যে মো আইয়ুব ভূঁইয়া অনুষ্ঠানটি সুষ্ঠুও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় এর সকল সদস্য, ট্রাফিক পুলিশ, যাত্রী ও চালক সহ সকলকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে “স্যালভেশন” টীম অনুষ্ঠান-স্থলে সৃষ্ট আবর্জনা পরিষ্কার করে অনুষ্ঠান সমাপ্ত করেন।