রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনার তালতলী সরকারি কলেজের ২০১৯-২০ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কলজের হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন-প্রবীন শিক্ষার্থীদের মিলনে কলেজে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন তালতলী সরকারি কলজের প্রতিষ্ঠাতা একে.এম কামরুজ্জামান,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল প্রমুখ।