১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে শিশু ভাতিজিকে ধর্ষণ, চাচা গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৯
শ্রীপুরে শিশু ভাতিজিকে ধর্ষণ, চাচা গ্রেফতার

Manual6 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু:- গাজীপুরের শ্রীপুরে শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। সাড়ে চার বছরের আপন ভাতিজিকে মুখ বেঁধে ধর্ষণ করেছে বলে জানা যায়।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শিশু মেয়েটির মা-বাবা দুজনই উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক। মঙ্গলবার দুপুরে শিশুটিকে রেখে কর্মস্থল যায় তার মা-বাবা।

দুপুর ১২টার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। ওই সময় শিশুটির আপন চাচা আজিজুল চকোলেট কিনে দেওয়ার কথা বলে তাকে কোলে নিয়ে বাহিরে যায়। ঘণ্টা খানেক পরও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে তারা। ওই সময় শিশুসহ তার চাচারও কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।

Manual7 Ad Code

পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়িস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে একটি সেতুর কাছে ঝোপের ভেতর পাওয়া যায় তাদের।

Manual3 Ad Code

ওই সময় বিবস্ত্র অবস্থায় শিশু মেয়ের মুখ বাঁধা ছিল। লোকজন দেখে চাচা আজিজুল দৌড়ে পালিয়ে যায়।

শিশুটির বাবা জানান, রক্তাক্ত অজ্ঞান অবস্থায় তাঁর মেয়েকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে তাকে (শিশু) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

Manual2 Ad Code

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে নির্যাতিত শিশুর আপন চাচা আজিজুলকে গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code