১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ইন্দুরকানীতে ডাকাত দেলোয়ার খান গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৯
ইন্দুরকানীতে ডাকাত দেলোয়ার খান গ্রেফতার

Manual6 Ad Code

সুমন মল্লিক,পিরোজপুরঃ

Manual3 Ad Code

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ৫ মামলার আসামী দেলোয়ার খানকে (৪৫) র‌্যাব আটক করে আজ বুধবার ইন্দুরকানী থানায় সোপর্দ করেছে। এর আগে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয় র‌্যাব। তার দেয়া তথ্য অনুযায়ী র‌্যাব অভিযান চালিয়ে ওই দিন রাতে একটি বাগান থেকে ১ নালা একটি বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৪টি কার্টিজ ও ২টি ছুরি উদ্ধার করে। জানা যায়, বরিশাল র‌্যাব-৮ এর একটি দল মঙ্গলবার বিকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর গাজীপুর গ্রামে। ফজর আলী খানের ছেলে ডাকাত দেলোয়ার খান (৪৫)কে চর গাজীপুর খেয়াঘাট এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে ওইদিন রাতে দেলোয়ারকে জিজ্ঞাবাদ করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী পাড়েরহাটের বলেশ্বর নদী সংলগ্ন সাবেক ইউপি সদস্য গৌতম বাবুর সুপারি বাগান থেকে ১নালা একটি বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৪টি কার্র্টিজ ও ২টি ছুরি উদ্ধার করা হয়। বুধবার র‌্যাব-৮ এর ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ইন্দুরকানী থানায় বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে দেলোয়ার খানকে পুলিশের কাছে হস্তান্তর করে। ইন্দুরকানী থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি সহ ৫টি মামলা রয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। সে একজন কুখ্যাত ডাকাত বলে এজাহারে উল্লেখ রয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, বরিশাল র‌্যাব-৮ দেলোয়ারকে আটক করে এবং অস্ত্র উদ্ধার করে বুধবার ইন্দুরকানী থানায় হস্তান্তর করে। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

Manual7 Ad Code