১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবে আইনজীবীরা

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৯
সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবে আইনজীবীরা

Manual1 Ad Code

অভিযোগ প্রতিবেদক:- বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আইনজীবীরা মাঠে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

Manual3 Ad Code

তিনি বলেন, সরকার হত্যা, গুম, খুন, ধর্ষণ করে বাংলাদেশে দুর্নীতির আখড়া তৈরি করেছে।

বর্তমান অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে নবগঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে তিনি সাংবাদিকদের একথা বলেন।

Manual1 Ad Code

‘কারা ক্যাসিনো করেছে, কাদের আশ্রয়ে ক্যাসিনো হয়েছে’ এমন প্রশ্ন করে তিনি বলেন, কয়েকজনকে গ্রেফতার করে তারা যদি মনে করে বড় বড় দুর্নীতিবাজদের বাদ দেবে সেটা হবে না। আমরা একটা একটা করে দুর্নীতিবাজদের বিচার করবো।

আর সময় নেই জনগণ জেগেছে, আইনজীবীরা জেগেছে। আমাদের নেতৃবৃন্দ আছেন ইনশাআল্লাহ মাঠ উত্তপ্ত করে খালেদা জিয়াকে মুক্ত করবো। আর যত রাজনৈতিক নেতৃবৃন্দ জেলখানায় রয়েছেন তাদেরকেও মুক্তি দিতে হবে।

Manual1 Ad Code

আজকে আমরা শপথ নিচ্ছি যে পর্যন্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন না হবে, এই সরকারের পতন না হবে, দেশ দুর্নীতি মুক্ত না হবে, সে পর্যন্ত আন্দোলনে রাজনীতিবিদদের সাথে আইনজীবীরা মাঠে থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, সেলিমা রহমান, সদস্য সচিব ফজলুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আইনজীবী নেতাদের মধ্যে ওমর ফারুক ফারুকি, খোরশেদ মিয়া আলম, বোরহান উদ্দিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মীর হেলাল উদ্দিন, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল, আমিনুল ইসলাম, মেজবাহ উদ্দিন, মহসিন উদ্দিন, ফরহাদ হোসেন, আবেদ রাজা, আমিনুল ইসলাম প্রমুখ।