১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

____প্রেমের ফসল____

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০১৯
____প্রেমের ফসল____

Manual7 Ad Code

_____হেদায়তুননেসা রিমু____

বুকের জমিনে হচ্ছে এখন
চাষা-মাটির আলাপ,
অবুঝ মনে ফুটেছে সবে-
সদ্য প্রেমের গোলাপ।

প্রেমের জোয়ারে ভেসে মন
দূর দিগন্তে দেবে পাড়ি,
দুটি মনের ভালোবাসার আলিঙ্গন –
ভাটিতে না বইবে তরী।

Manual6 Ad Code

হৃদয়ের গহীনে পাঁজরের ভাঁজে
বইছে অথৈ প্রেমের ঢেউ,
মনের সাথে মনের বিনিময় –
কি করে বুঝবে অন্য কেউ।

Manual4 Ad Code

চোখের ভাষা চোখেই বুঝে
ভালোবাসার পরিধি কতটা?
বাম ধারে টিকটিক আওয়াজে-
নীরবে স্পন্দিত হও যতটা।

Manual3 Ad Code

হৃদয়ের আঙিনায় তোমার বসবাস
প্রতিনিয়ত ফলছে প্রেমের ফসল,
ভালোবাসার ক্রেতা তুমি বলে-
তোমাতেই আমার সর্বস্ব সকল।

Manual3 Ad Code

বিশ্বাসে বিচরণ করছো আমার
বুকে বেঁধেছো ভালোবাসার ঘর,
নিঃশ্বাসে জড়িয়ে আছো তুমি –
মিশে থেকে সারা জনম ভর।