৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

নৌকার ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব : অপু উকিল

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
নৌকার ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব : অপু উকিল

Manual6 Ad Code

নেত্রকোনা প্রতিনিধি : বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল বলেছেন, ১৪ অক্টোবর সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।

তিনি বলেন, এই নৌকা মার্কা জিতলে, জিতবেন আমাদের প্রিয় নেত্রী দেশরত শেখ হাসিনা।

অপু উকিল আরো বলেন, যারা এই নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেবে আওয়ামীলীগ।

Manual5 Ad Code

তিনি স্বাধীনতার প্রতীক নৌকা, মুক্তিযুদ্ধ ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় সব নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অপু উকিল বলেন, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলামের হাতেই নৌকা মার্কা তুলে দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী। নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

হাজী খায়রুল ইসলামের বাবার রক্তে ভেজা আটপাড়া আওয়ামীলীগ নেতাকর্মীরা নিশ্চয়ই নৌকার বিজয় নিশ্চিত করতে ভুল করবেন না।

Manual2 Ad Code

অপু উকিল আরো বলেন, শেখ হাসিনার মুখ উজ্জ্বল করতে সবাই সব ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন।

Manual6 Ad Code

অস্তিত্ব বিহীন বি.এন.পি জামায়াত জোট নেতাকর্মীরা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত।

তাদের ষড়যন্ত্রে যারাই পা দেবেন তারাই ষড়যন্ত্রের জালে বন্দি হবে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে আটপাড়া উপজেলার বানিয়াজান কলেজ মাঠে বানিয়াজান ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক পথসভায় তিনি প্রধানঅতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ঈশা খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়।

Manual4 Ad Code

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাজী খায়রুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা গাজী মোজাম্মেল হক টুকু, এডভোকেট ইফতিকার উদ্দিন মাসুদ, মাজহারুল ইসলাম, দীপক ধর গুপ্ত, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফেরদৌস রানা আনজু, ও কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞা।