৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

এবার বিজ্ঞাপনে দেখা যাবে জামাল ভূঁইয়াকে!

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
এবার বিজ্ঞাপনে দেখা যাবে জামাল ভূঁইয়াকে!

Manual4 Ad Code

ক্রীড়া ডেস্ক :- বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন বেশ আলোচিত নাম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশের ফুটবলকে নতুন করে জাগিয়ে তুলতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন ডেনমার্ক প্রবাসী এই বাংলাদেশি ফুটবলার। ঠিকমতো বাংলা বলতে না পারায় অন্তর্মুখী থাকেন জামাল।

Manual1 Ad Code

তবে এবার সম্ভাবনা তৈরি হয়েছে টিভি বিজ্ঞাপনে জামালকে দেখার। মোবাইল ফোন তৈরির কোম্পানি ট্যাকনোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের এই তারকা ফুটবলার। ওই কোম্পানির বিজ্ঞাপনেই দেখা যেতে পারে তাকে।

ট্যাকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জামালের চুক্তিবদ্ধ হওয়ার একটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করেন জামাল।

Manual7 Ad Code

যার ক্যাপশনে তিনি লিখেন, ‘ট্যাকনোর সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারা আমার জন্য সম্মানের। তারা শুধু একটি স্মার্টফোন তৈরি করা ব্র্যান্ডই না। ফুটবলের প্রতি তাদের ভালোবাসাও অকল্পনীয়। আমি তাদের যাত্রার সঙ্গী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

Manual6 Ad Code