৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

নাসুমকে টাইগার্স ক্যাম্পে জায়গা দিল বিসিবি

admin
প্রকাশিত জুন ৩, ২০২৪
নাসুমকে টাইগার্স ক্যাম্পে জায়গা দিল বিসিবি

Manual8 Ad Code

বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প শুরু হয়েছে গত সপ্তাহে। প্রাথমিক তালিকায় ছিল ২১ ক্রিকেটারের নাম। এবার নাসুম আহমেদকে টাইগার্স ক্যাম্পে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

টাইগার্স ক্যাম্পে জায়গা পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন নাসুম। বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার লিখেছেন, ‘টাইগার ক্যাম্পে আবার জায়গা পেয়ে ভালো লাগছে। কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। দারুণ কিছু করার লক্ষ্য।’

Manual7 Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ দলের বাইরে জাতীয় দলের অনেক ক্রিকেটারই বিশ্রামে সময় পার করছিলেন। যারা বিশ্রামে ছিলেন, তাঁদের নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে টাইগার্স ক্যাম্প। এই ক্যাম্পে রয়েছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটাররা। আরও আছেন পারভেজ হোসেন ইমন জাতীয় দলের বাইরে থাকা, ভবিষ্যতে জাতীয় দলের বিবেচনায় আছেন এমন ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হয়। স্কোয়াডে তাই পরিচিত মুখই বেশি। ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ধাপে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে ক্যাম্প।

Manual3 Ad Code

বাংলা টাইগার্স দল:  

Manual4 Ad Code

  1. সাদমান ইসলাম
  2. জাকির হাসান
  3. মাহমুদুল হাসান জয়
  4. পারভেজ হোসেন ইমন
  5. এনামুল হক বিজয়
  6. মুশফিকুর রহিম
  7. মুমিনুল হক
  8. শাহাদাত হোসেন দীপু
  9. নুরুল হাসান সোহান
  10. মাহিদুল ইসলাম অঙ্কন
  11. মেহেদী হাসান মিরাজ
  12. মোহাম্মদ সাইফউদ্দিন
  13. তাইজুল ইসলাম
  14. নাঈম হাসান
  15. হাসান মুরাদ
  16. নাসুম আহমেদ
  17. খালেদ আহমেদ
  18. মুশফিক হাসান
  19. নাহিদ রানা
  20. রেজাউর রহমান রাজা
  21. আবু হায়দার রনি
  22. নাসুম আহমেদ