৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

গাজীপুর গভীর রাতে অসামাজিক কাজে লিপ্ত তরুণ-তরুণী, ১৩ জন আটক

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০১৯
গাজীপুর গভীর রাতে অসামাজিক কাজে লিপ্ত তরুণ-তরুণী, ১৩ জন আটক

Manual8 Ad Code

অভিযোগ ডেস্ক :- গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার গভীর রাতে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৪ জন মহিলা এবং ৯ জন পুরুষ আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

Manual2 Ad Code

জানা যায়, উপজেলার কালামপুর এলাকায়

যাযাবর নামক এক কলোনি থেকে অভিযান চালিয়ে মালিকসহ ৪ জন মহিলা এবং ৯ জন পুরুষ আটক করে পুলিশ। কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার এর নির্দেশে আজ ওই এলাকায় পুলিশ টহল দিতে যায়। পরে গোপন খবরের ভিত্তিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওই কলোনিতে অভিযান চালানোর জন্য নির্দেশ দেন।

Manual2 Ad Code

কালিয়াকৈর থানার এ এস আই কাশেম বলেন, ওই এলাকায় আমরা শুক্রবারে টহল দিচ্ছিলাম পরে ওসি স্যারের নির্দেশে উক্ত কলোনিতে অভিযান পরিচালনা করে অনৈতিক বা অসামাজিক কাজের সাথে লিপ্ত থাকা ওই কলোনির মালিকসহ মোট ১৩ জন ব্যক্তিদেরকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Manual2 Ad Code