৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে ১৫পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৯
লক্ষ্মীপুরে ১৫পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Manual2 Ad Code

ওমর শা‌কিল,লক্ষ্মীপুর জেলা প্র‌তি‌নি‌ধি::

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোড এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো-হাজিরপাড়া ইউপির ইউসুফপুর গ্রামের নুরহোসেন মুন্সির ছেলে মোঃ শাকিল হো‌সেন (২১) ও চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ রকি (২৪)। পুলিশ বলছে তারা উভয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুক্রবার দুপুরে তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

সূত্রে জানা যায়, আফজাল রোডের
মোড়ে সিএনজি স্ট্যান্ডে মাদক বেচাকেনার উদ্দেশ্যে দুই যুবক অবস্থান করছে।

Manual3 Ad Code

এমন গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই অসীম চন্দ্র ধর সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে উভয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের
করেছে পুলিশ।।চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code