৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের ১৪ ঘন্টা পর মহিলার লাশ উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের ১৪ ঘন্টা পর মহিলার লাশ উদ্ধার

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শাহবাজপুরের একটি ধান ক্ষেত থেকে ১৪ ঘন্টা নিখোঁজ থাকার পর এক মহিলার লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার চাঁদপুর মাঠের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মহিলা শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মৃত জোহর আলীর মেয়ে বেরাফুল বেগম পলি(৪৫)।
তিনি চাঁদপুর মাঠের ক্ষেত পাহারা দেয়ার কাজ করতেন।
শাহবাজপুর ইউনিয়নের সাবেক মেম্বার জুলফিকার আলী জানান, বুধবার বিকেল ৪টার দিকে হাজারবিঘী গ্রামের পাশে চাঁদপুর মাঠের একটি ধান ক্ষেতে অর্ধালঙ্গ অবস্থায় পলির লাশটি দেখতে পেয়ে শিবগঞ্জ থানায় খবর দিলে শিবগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পলি ধান ক্ষেতটির পাশে একটি জমি লীজ নিয়ে সেখানে চাষাবাদ করার কাজ করতেন।
এর আগে মঙ্গলবার দুপুরে পলির নাতি ক্ষেতে তাকে খাবার দেয়ার জন্য মাঠে গিয়ে না পেয়ে শিবগঞ্জ থানা সহ বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করতে থাকে। পরে বুধবার বিকেলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল শাহর উপস্থিতিতে তার লাশ ঐ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান, মহিলার লাশটি উদ্ধার করা হয়েছে।ময়না তদন্ত শেষে বোঝা যাবে পলির মৃত্যুও রহস্য।

Manual2 Ad Code