১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ জেলা শিক্ষা কর্মকর্তা ও সহযোগী আটক

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৯
ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ জেলা শিক্ষা কর্মকর্তা ও সহযোগী আটক

Manual2 Ad Code

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানসহ দু’জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual3 Ad Code

সোমবার সকালে দিনাজপুর দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তার সঙ্গে থাকা অফিস সহকারী জুলফিকার আলীকেও আটক করা হয়।দুদক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযান চালায়।

এ সময় অফিস সহকারী জুলফিকার আলী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার সময় হাতেনাতে ওই দুজনকেই আটক করা হয়।

পরে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানের বাসভবনে তল্লাশি চালায় দুদক।

Manual2 Ad Code

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, তথ্যের ভিত্তিতে তাদেরকে নগদ অর্থসহ অফিস চলাকালীন সময় আটক করা হয়।শিক্ষক নিয়োগের সঙ্গে ঠাকুরগাঁওয়ের কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন বলে তিনি জানান। 

Manual2 Ad Code

পরে তাদেরকে দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়।ঠাকুরগাঁও সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি টিম দু’জনকে আটক করে থানায় দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।