১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ২ কেজি গাঁজা সহ যুবক গ্রেপ্তার

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ২ কেজি গাঁজা সহ যুবক গ্রেপ্তার

Manual8 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

পুলিশের অভিযানে রোববার বিকেল ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইংলিশ মির্জাপুর এলাকার কবির মেম্বারের আম বাগানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ১ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃত যুবক শিবগঞ্জ উপজেলার মির্জাপুর সাঁওতাল পাড়ার মো. গোফুর আলীর ছেলে মো. আলম (২২)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কবির মেম্বারের আম বাগানে ১ যুবক মাদক বিক্রির জন্য অবস্থান করছে। খবর পাবার পর শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আলমকে গ্রেপ্তার করে।

Manual8 Ad Code

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code