১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

সম্রাট-আরমানের ৬ মাসের কারাদণ্ড

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
সম্রাট-আরমানের ৬ মাসের কারাদণ্ড

Manual3 Ad Code

অভিযোগ ডেস্ক :: বণ্যপ্রাণির দুইটি চামড়া রাখার দায়ে আটকের পর যুবলীগ থেকে সদ্য বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যায় কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৬ অক্টোবর) অভিযান চালিয়ে সম্রাটের কাকরাইলের অফিস থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, বন্যপ্রাণির চামড়া, যন্ত্রপাতি ও নথিপত্র উদ্ধার করে র‌্যাব।

র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, সম্রাটের অফিসে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার, ওয়াইন-সহ নানান ব্রান্ডের মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সম্রাটের অফিসের বিশ্রাম কক্ষ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সাথে গুলি ও ম্যাগাজিন আছে।

Manual8 Ad Code

এ সময় কার্যালয় থেকে মাদক উদ্ধারের ঘটনায় তাকে ৬ মাসের কারাদণ্ড ও ক্যাঙ্গারুর চামড়া উদ্ধারের ঘটনায় ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

Manual8 Ad Code

সাধারণত একইসাথে দুই দণ্ড প্রদান করা হলে সর্বোচ্চ দণ্ড কার্যকর হয়, সেক্ষেত্রে সম্রাটের দুটি দণ্ডই একই পরিমাণ বলে তার ক্ষেত্রে ৬ মাসের কারাদণ্ডই কার্যকর হওয়ার কথা।

আরমানকে ৬ মাসের কারাদণ্ড

সম্রাটের সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. সারোয়ার বিন কাশেম এই তথ্য জানান।

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে।

সারোয়ার বিন কাশেম জানান, গ্রেফতারের সময় আরমানকে মদ্যপ অবস্থায় পাওয়া যায় এবং তার কাছ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়। এ জন্য তাকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

আটক অভিযান

Manual6 Ad Code

রোববার (৬ অক্টোবর) ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় আরমান নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। আরমান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি ছিলেন। আটক হওয়ার পর সম্রাটের সাথে তাকেও তড়িঘড়ি করে করে কেন্দ্রীয় যুবলীগ।