১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার— এম,পি মানিক

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৯
শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার— এম,পি মানিক

Manual3 Ad Code

ফকির হাসানঃ সংসদীয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য সুনামগঞ্জ ৫ আসনের বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বলেছেন,আওয়ামীলীগ এবং শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ক্ষেত্রে গুরুত্ত্বপূর্ণ ভুমিকা রেখেছেন,শিক্ষা বান্ধব সরকার হিসাবে কাজ করে যাচ্ছেন আওয়ামীলীগ সরকারের জনপ্রতিনিধি গণ,তিনি আজ ছাতক উপজেলারর সিংচাপইড় ইউনিয়নে সিংচাপইড় ইসলামিয়া হাফিজিয়া আলীম মাদ্রাসা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন,অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম তালুকদার এর সভাপতিত্ত্বে শিক্ষক জাফর সিদ্দিকির পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন,উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হুসেন,উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিলাল আহমদ,সিংচাপইড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জ্বল হুসেন,সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম,রশিদ আহমদ,অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাদী,ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম প্রমুখ।