৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে প্রাইভেটকার গাড়ির ভিতর ফেনসিডিল সহ নারী আটক

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৯
ঝালকাঠিতে প্রাইভেটকার গাড়ির ভিতর ফেনসিডিল সহ নারী আটক

Manual5 Ad Code

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

ঝালকাঠির রায়পুর বাস স্ট্যান্ড এলাকা থেকে নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

০৩/১০/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই এলাকার বরিশাল ঝালকাঠি মহা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃত দুই মাদক বিক্রেতা হচ্ছেন- বরিশাল শহরের কাউনিয়া থানাধীন নাসির উদ্দিনের স্ত্রী তানিয়া ইসলাম এবং যশোরের পুলেরহাট এলাকার মৃত মোকলেসু রহমানের ছেলে মেহেদী হাসান।

Manual6 Ad Code

ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) হাবিবুর রহমান এবং সার্জেন্ট তারিকুল ইসলাম জানান, রায়পুর বাস স্ট্যান্ড মহাসড়কে নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি চলছিল। এসময় একটি প্রাইভেটকার ঝালকাঠি যাওয়ার প্রাক্কালে থামিয়ে তল্লাশি করলে তাতে ১২৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট নলছিটি সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

Manual2 Ad Code

পুলিশ জানিয়েছে- বরিশাল শহরের কাউনিয়ার বাসিন্দা তানিয়ার সহযোগিতায় ফেন্সিডিলগুলো যশোর থেকে ঝালকাঠিতে নিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন।’

সৈয়দ রুবেল

ঝালকাঠি-০৩/১০/২০১৯
01914136167