৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ঘুমন্ত ছাত্রীদের বে-ধড়ক পিটিয়ে জখম করেছে শিক্ষক রনি

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
সাপাহারে ঘুমন্ত ছাত্রীদের বে-ধড়ক পিটিয়ে জখম করেছে শিক্ষক রনি

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ঘুমন্ত অবস্থায় একাধিক ছাত্রীদের বে ধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সহকারী শিক্ষক রনি।
ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উপজেলার জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিবাসে।
জানাগেছে, জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা সামনে থাকার ফলে শিক্ষার্থীদের ছাত্রী নিবাসে রেখে কঠোর তত্ত্বাবধানের মধ্যে পাঠদান চলছিলো। ওই ছাত্রী নিবাসে হল সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে।

Manual1 Ad Code

প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীরা মধ্য রাত পর্যন্ত লেখা-পড়া করে শুয়ে পড়ে। বুধবার ভোরে দায়িত্বরত হল সুপারের অগোচরে ওই বিদ্যালয়ের বিকৃতমনা সহকারী শিক্ষক রনি হলে প্রবেশ করে ঘুমন্ত ছাত্রীদের লাঠি দিয়ে নিজের ইচ্ছে মতো বে-ধড়ক মারপিট শুরু করে। যাতে করে কিছু ছাত্রীদের হাতের আঙ্গুল,পিঠ ও পায়ে গুরতর জখম হয়।
পরবর্তী সময়ে ছাত্রীরা স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহন করে পুনরায় ছাত্রী নিবাসে ফিরে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক গন জানিয়েছেন।
এ ব্যাপারে সরেজমিনে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ছাত্রীদের সাথে কথা বলতে বাধা দেন কতিথ হল সুপার শহিদুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিতের লক্ষ্যে উক্ত বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি নুরুল হক মাস্টারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, “ঘটনাটি সত্যি এবং আমি সরেজমিনে ঘটনাস্থলে গেলে নির্যাতিত ছাত্রীরা কান্নায় ভেঙে পড়ে এবং হৃদয় বিদারক ওই শিক্ষক রনির পৈশাচিক নির্যাতনের বিস্তারিত বর্ননা করে”।
হল সুপারের উপস্থিতিতে রনি মাস্টারের এ ধরনের ন্যাক্কার জনক ঘটনার নিন্দা জানিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এলাকার সচেতন মহল।