৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্র্যাব কর্তৃক ১ হাজার পিস ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্র্যাব কর্তৃক ১ হাজার পিস ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দলের মাদকবিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উপরটোলা এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত যুবক শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উপরটোলা গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে মো. জাকারিয়া হোসেন (২৪)।

রোববার রাত ৯ টার দিকে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সূত্রে র‌্যাবের কাছে খবর আসে শিবগঞ্জের মোবারকপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে।

Manual5 Ad Code

খবর পাবার পর দ্রুত র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ঐ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ১ হাজার পিস ইয়াবাসহ জাকারিয়াকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

ইয়াবাসহ ১ যুবক গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম।

Manual1 Ad Code