৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়া কসবায় কায়েমপুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়া কসবায় কায়েমপুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

Manual7 Ad Code

 

সাইদুল ইসলাম,কসবা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া কসবায় গাছ থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৯সেপ্টেম্বর রোববার সকালে জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়ন, কায়েমপুর গ্রামের পশ্চিম পাড়ার হেলাল ভূইয়ার পুকুর পাড়ের জাম গাছের ডালে এক ব্যক্তির ঝুলন্ত লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ। কসবা-আখাউড়া সাকের্ল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন,ওসি তদন্ত আসাদদুল ইসলাম, পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে লাশটি উদ্ধার করেন।সহকারী পুলিশ সুপার আব্দুল করিম সাংবাদিকদেরকে জানান,এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং বিধিমোতাবেক ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Manual8 Ad Code