৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে ২ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে ২ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

Manual2 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

Manual7 Ad Code

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার তিনটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২ টন নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। ২৪ ও ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

Manual1 Ad Code

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপপরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী।

Manual7 Ad Code

অভিযানে থাকা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার তিনটি গোডাউন থেকে আনুমানিক দুই টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।