৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সাভারের আশুলিয়ায় এক কোটি টাকার জালনোটসহ দুই জাল টাকার ব্যবসায়ীকে আটক,

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
সাভারের আশুলিয়ায় এক কোটি টাকার জালনোটসহ দুই জাল টাকার ব্যবসায়ীকে আটক,

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

মনজুরুল ইসলাম  ঢাকা জেলা প্রতিনিধি:  সাভারের আশুলিয়ায় এক কোটি টাকার জালনোটসহ দুই জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ তাদেরকে আটক করে র‌্যাব-৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২।
আটককৃতরা হলেন- সেকেন্দার ও নাহিদ।
র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, ক্রেতা সেজে জাল টাকা কেনার ফাঁদ পেতে কুটুরিয়ার আমতলা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় এক হাজার টাকার এক’শটি জাল নোটের বান্ডিলসহ দুই জাল টাকার ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক দুই ব্যক্তি সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিল। তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সাথে জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধারের চেষ্টা চলছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনের ধারা অনুযায়ী আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual3 Ad Code