৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ইয়াবা ও হিরোইন সহ ২ যুবক গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৯
সাপাহারে ইয়াবা ও হিরোইন সহ ২ যুবক গ্রেফতার

Manual3 Ad Code

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে থানা পুলিশ আলাদা দুটি অভিযান চালিয়ে ইয়াবা ও হিরোইন সহ ২ যুবক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

সোমবার রাত্রি ১০ টার দিকে উপজেলা সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় রোড হতে ৫ গ্রাম হিরোইন সহ ১ জন ও রাত্রি সোয়া ১ টার দিকে উপজেলার তিলনা হরিপুর মোড় হতে ২৪৯ পিস ইয়াবা সহ ১জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করে।

Manual2 Ad Code

থানা সূত্রে জানা গেছে ওই দিন সন্ধ্যার দিকে গোপন সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশের এস আই আমিনুর রহমান সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় রোড হতে ৫ গ্রাম হিরোইন সহ মানিকুড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র রিপন সরকার (৩০) কে হাতেনাতে ধরে থানা হেফাজতে নেয়। এর পর রাত্রী সোয়া ১ টার দিকে এস আই ফারুক মোঃ জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স সহ উপজেলার তিলনা হরিপুর মোড় হতে ২৪৯ পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী উপজেলার পিছলডাঙ্গা গ্রামের

আনারুলের পুত্র লিটন (২৪) কে আটক করে থানায় নিয়ে আসে। এর পর রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে সকালে তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

Manual3 Ad Code

এবিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। অল্প দিনের মধ্যেই সাপাহার উপজেলাকে মাদক মুক্ত করার আশা ব্যাক্ত করেন তিনি।

Manual6 Ad Code