৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ভোলা মনপুরায় জলডাকাতের হাতে অপহরন-১

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৯
ভোলা মনপুরায় জলডাকাতের হাতে অপহরন-১

Manual5 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধি :

Manual7 Ad Code

ভোলার মনপুরায় মেঘনায় ইলিশ শিকারের সময় জলডাকাতের হাতে একজনের অপহরনের খবর পাওয়া গিয়াছে।

Manual4 Ad Code

সুত্র জানায় হাতিয়ার জেলে ট্রলারে জলডাকাতরা হামলা চালিয়ে আইয়ুব মাঝি (৪০) নামের এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে । ডাকাতরা অপহৃত জেলের মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবী করছে বলে জানান অপহৃত জেলের আড়তদার মো.ফরিদ।

(২৩সেপ্টেম্বর) সোমবার ভোর রাতের দিকে উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন পূর্বপাশের রিজিরখাল সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের সময় হাতিয়ার জলডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিনের নের্তৃত্বে হামলা চালিয়ে জেলেকে অপহরণ করা হয়েছে।

Manual1 Ad Code

অপহৃত জেলে আইয়ুব মাঝি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা।

Manual6 Ad Code

অপহৃত জেলের আড়তদার ফরিদ ও ট্রলারে থাকা অন্যান্য জেলেরা জানান, সোমবার ভোর রাতের দিকে রিজির খাল সংলগ্ন পূর্বপাশের মেঘনায় জাল পাতা অবস্থায় হাতিয়ার জলডাকাত মহিউদ্দিন বাহিনী দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়।

এক পর্যায়ে তারা এলোপাতাড়ী মারধর করে আইয়ুব মাঝিকে অপহরন করে হাতিয়ার গহীন বনে নিয়ে যায়। পরে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পুলিশ ও সাংবাদিকদের জানাতে নিষেধ করে ওই জলডাকাত বাহিনী।

এ ঘটনায় মনপুরা থানার অফিসার ইনচার্জ(ওসি) ফোরকান আলী জানান, এখন পর্যন্ত জেলে ও আড়তদারদের পক্ষ থেকে কেউ মৌখিক বা লিখিত অভিযোগ পাওয়া যায় নি।

লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার আশরাফুল ইসলাম জানান, এইমাত্র শুনেছি। খোঁজ নিয়ে উদ্ধারের চেষ্ঠা চালানো হবে।